ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, কিশোর গ্যাংকে কঠোর বার্তা এসপি তারিকুলের

নওগাঁর মান্দা উপজেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, অপরাধী ও কিশোর গ্যাংয়ের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না। অপরাধ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়। তবে কেউ ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার তুরুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয়দের উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, একটি এলাকার বিপুলসংখ্যক মানুষ যদি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়, তাহলে সেখানে মাদক বিক্রির সাহস কারও থাকবে না। তিনি এলাকাবাসীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তুরুকবাড়িয়া এলাকায় যে-ই মাদক বিক্রি করবে, তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। পুলিশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

কিশোর গ্যাং ও ‘ব্ল্যাক হোল’ ক্লাব প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, কিছু ব্যক্তি ‘ব্ল্যাক হোল’ নামে একটি ক্লাবের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। তাদের নওগাঁ কিংবা বগুড়া থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। অভিযান চালিয়ে গাড়ি থেকে নামিয়ে তাদের হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং অস্ত্র মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘ব্ল্যাক হোল’ বা অন্য কোনো কিশোর গ্যাংয়ের সদস্য যদি নিজের ভুল বুঝতে পেরে ভালো হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তাহলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে। কিন্তু কিশোর গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ এলাকায় মাস্তানি, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ড চালালে কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের জায়গা হবে জেলখানায়।

অপরাধীদের স্বজনদের সতর্ক করে পুলিশ সুপার বলেন, কোনো অপরাধীর আত্মীয়-স্বজন যদি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান কিংবা হুমকি দেন, তাহলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে।

মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে নিরাপদ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আবদুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মকলেছুর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, কিশোর গ্যাংকে কঠোর বার্তা এসপি তারিকুলের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ