ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অধিযাচনের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়।
জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আটকাদেশ ছিল। ডিবি পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন