ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষার্থীদের নিয়ে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের নিয়ে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা গ্রহণের পদ্ধতি এবং সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। একই সঙ্গে ভূমি ইজারা, শিক্ষা, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় এবং নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, জনকল্যাণে কাজ করাই রাষ্ট্রকাঠামোর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করতে উপজেলা প্রশাসন বিভিন্ন জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

তিনি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের নাগরিক সেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় নাগরিক গাইডলাইন অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলি স্ক্রিনে ব্যবহারিকভাবে দেখানো হয়। এর মাধ্যমে সরকারি সেবা অনলাইনে গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

এ সময় বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের নিয়ে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা প্রশাসনের কার্যক্রম ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা গ্রহণের পদ্ধতি এবং সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। একই সঙ্গে ভূমি ইজারা, শিক্ষা, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় এবং নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, জনকল্যাণে কাজ করাই রাষ্ট্রকাঠামোর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করতে উপজেলা প্রশাসন বিভিন্ন জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

তিনি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের নাগরিক সেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় নাগরিক গাইডলাইন অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলি স্ক্রিনে ব্যবহারিকভাবে দেখানো হয়। এর মাধ্যমে সরকারি সেবা অনলাইনে গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

এ সময় বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ