নওগাঁ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর হাসপাতাল রোডের বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করা হয়।
অভিযানে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়ম ও পরিবেশসম্মত পদ্ধতিতে সংরক্ষণ, পৃথকীকরণ ও অপসারণের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন