প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্প বলেন, বোয়িং আপনাকে হতাশ করবে না। একই সঙ্গে বিষয়টির প্রতি প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান তিনি। চিঠিতে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি নিশ্চিত। চিঠির শেষে শুভকামনাসহ ও আন্তরিকভাবে উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন