ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবম পে স্কেলে বেতন-ভাতার নতুন হিসাব, কোন গ্রেডে কত বাড়ল বেতন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

নবম পে স্কেলে বেতন-ভাতার নতুন হিসাব, কোন গ্রেডে কত বাড়ল বেতন?
সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন স্কেলটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে আর্থিক চাপ বিবেচনায় এর বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে।

কোন গ্রেডে কত মূল বেতন

নতুন বেতন কাঠামো অনুযায়ী—

১ম গ্রেডে ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৫৬,০০০ টাকা

২য় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে বেড়ে ১,৩২,০০০ টাকা

৩য় গ্রেডে ৫৬,৫০০ টাকা থেকে বেড়ে ১,১৩,০০০ টাকা

৪র্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে বেড়ে ১,০০,০০০ টাকা

৫ম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বেড়ে ৮৬,০০০ টাকা

৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭১,০০০ টাকা

৭ম গ্রেডে ২৯,০০০ টাকা থেকে বেড়ে ৫৮,০০০ টাকা

৮ম গ্রেডে ২৩,০০০ টাকা থেকে বেড়ে ৪৬,০০০ টাকা

৯ম গ্রেডে ২২,০০০ টাকা থেকে বেড়ে ৪৪,০০০ টাকা

১০ম গ্রেডে ১৬,০০০ টাকা থেকে বেড়ে ৩২,০০০ টাকা

১১তম গ্রেডে ১২,৫০০ টাকা থেকে বেড়ে ২৫,০০০ টাকা

এর পরের গ্রেডগুলোতে মূল বেতন বৃদ্ধির হার আরও বেশি। নতুন কাঠামো অনুযায়ী—

১২তম গ্রেডে ২৪,৩০০ টাকা

১৩তম গ্রেডে ২৪,০০০ টাকা

১৪তম গ্রেডে ২৩,৫০০ টাকা

১৫তম গ্রেডে ২২,৮০০ টাকা

১৬তম গ্রেডে ২১,৯০০ টাকা

১৭তম গ্রেডে ২১,৪০০ টাকা

১৮তম গ্রেডে ২১,০০০ টাকা

১৯তম গ্রেডে ২০,৫০০ টাকা

২০তম গ্রেডে ২০,০০০ টাকা প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে।

নতুন স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার প্রায় ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। সবচেয়ে বেশি হারে বেতন বাড়ছে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের।

তিন ধাপে বাস্তবায়ন

নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও পুরো বর্ধিত অর্থ একসঙ্গে দেওয়া হচ্ছে না। সরকার মূল বেতন পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ সময়ের মধ্যে তিন ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে তুলনামূলক কম বেতনের ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার।

ভাতা কার্যকর হবে পরে

মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসাসহ বিভিন্ন ভাতাও নতুন কাঠামোর আওতায় আসবে। তবে সব বর্ধিত ভাতা একযোগে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন মূল বেতন অনুমোদিত হলেও ভাতার পূর্ণ সুবিধা পেতে কর্মকর্তা-কর্মচারীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

প্রায় ১২ বছর পর নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীদের মূল বেতনে বড় পরিবর্তন আসছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। একই সঙ্গে নতুন স্কেলের প্রভাব সরকারি পেনশনভোগীদের ক্ষেত্রেও পড়বে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নবম পে স্কেলে বেতন-ভাতার নতুন হিসাব, কোন গ্রেডে কত বাড়ল বেতন?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ