আজ ৩০.০৮.২৬ তারিখ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর সম্মেলন কক্ষে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুসরণপূর্বক কক্সবাজারে গ্রিন টুরিজম বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের সকল অংশীজনদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফফর আহমেদ, চেয়ারম্যান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান জেলা প্রশাসক, কক্সবাজার।
আলোচনা ও মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৮০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ (Solar PV) ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়, যা সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহারের একটি অনুকরণীয় উদাহরণ। একই সঙ্গে কক্সবাজারের হোটেল ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোকে তাদের ছাদ যথাযথভাবে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পরিবেশ বান্ধব, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই পর্যটন ব্যবস্থার অংশীদার হওয়ার আহ্বান জানান অতিথি বৃন্দ।
অতিথি বৃন্দ আরো বলেন সবুজ জ্বালানি, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব পর্যটনের সমন্বিত উদ্যোগেই মাধ্যমে কক্সবাজারে গড়ে উঠবৈ গ্রিন কক্সবাজার।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন