বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষের চোখে আলো থাকলেও যারা দেশ গঠন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, তাদের অনেকে মানুষের অধিকার ও অন্যায় দেখতে পাচ্ছেন না। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এসব মানুষের প্রতিভা বিকাশ ও স্বাবলম্বী করে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ কাজ করছে। এ ধরনের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন আইনমন্ত্রী।
বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গও তোলেন মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, ওই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং অনেকে অঙ্গহানি ও গুরুতর আঘাতের শিকার হয়েছেন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এসব ঘটনা উপেক্ষা না করার আহ্বান জানান তিনি।
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা যারা করছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো অপরাধ করলে নাগরিকদের সেটি দেখিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে। বাংলাদেশের সংবিধানের ২১ অনুচ্ছেদের আলোকে নাগরিকদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে—এমন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে এবং বর্তমানের কেউও যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।
সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে। তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন