ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র

তবলছড়ি বাজার বটতলে মাদকবিরোধী পথসভা

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র 

মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা। তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তৈয়বুর রহমান এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এই পথসভা অনুষ্ঠিত হয়, 

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ,পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাটিরাঙ্গা থানা কর্তৃক আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের জনসচেতনতামূলক উদ্যোগে তবলছড়ি ইউনিয়ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভাকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকগন 

পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও দেশের ওপর। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে  আহ্বান জানান তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তৈয়বুর রহমান 

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তবলছড়ি তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ তৈয়বুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তবলছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ আবু আহমদ সরকার ও জয়েন্ট সেক্রেটারি মোঃ মীর হোসেন সহ উক্ত সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ

আরো উপস্থিত ছিলেন তবলছড়ি বিএনপির আহ্বায়ক মোঃ লিটন মিয়া দপ্তর সদস্য এইচ এম হেলাল উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এইসময় বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের। সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি মাদকমুক্ত সমাজ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ