ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি মৌজার চত্বর বিল এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ফুকুরহাটি মৌজার চত্বর বিলের বাবলা মিয়ার বাড়ির এলাকায় একটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ভরাটের কাজ করা হচ্ছে। এতে বিলের স্বাভাবিক পরিবেশ, পানি প্রবাহ ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাদের দাবি, অনুমোদন ছাড়া ড্রেজার ব্যবহার করে কৃষিজমি বা বিলের এলাকা থেকে বালু উত্তোলন করা হলে জমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে বিলের স্বাভাবিক পরিবেশ ও ফসলি জমি হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী দ্রুত অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন জানতে পেরেছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি মৌজার চত্বর বিল এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ফুকুরহাটি মৌজার চত্বর বিলের বাবলা মিয়ার বাড়ির এলাকায় একটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ভরাটের কাজ করা হচ্ছে। এতে বিলের স্বাভাবিক পরিবেশ, পানি প্রবাহ ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাদের দাবি, অনুমোদন ছাড়া ড্রেজার ব্যবহার করে কৃষিজমি বা বিলের এলাকা থেকে বালু উত্তোলন করা হলে জমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে বিলের স্বাভাবিক পরিবেশ ও ফসলি জমি হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী দ্রুত অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। এখন জানতে পেরেছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ