ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রেকিং নিউজ : খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫

ব্রেকিং নিউজ : খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। 

এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশ্য জনাকীর্ণ এলাকায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে তবে তাৎক্ষণিকভাবে এই হামলার নেপথ্যের কারণ জানা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রেকিং নিউজ : খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। 

এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশ্য জনাকীর্ণ এলাকায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে তবে তাৎক্ষণিকভাবে এই হামলার নেপথ্যের কারণ জানা সম্ভব হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ