ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে গভীর রাতে টেকনাফ থানা পুলিশের অভিযান ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক-২

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ  মডেল থানা এলাকায় পুলিশের অভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮/০৮/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২.৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  মোহাম্মদ আলী পালানোর চেষ্টাকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেখানো তথ্যমতে ব্যবহৃত খাটের নিচে থাকা ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়। তথ্যমতে একই বাড়ির অন্য পাশের কক্ষে থাকা মোহাম্মদ আমিন কে আটক করে তার খাটের নিচে থাকা আরো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে মর্মে তথ্য প্রদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান টেকনাফ থানা পুলিশ। এই মাসে কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ও অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে গভীর রাতে টেকনাফ থানা পুলিশের অভিযান ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক-২

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ  মডেল থানা এলাকায় পুলিশের অভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮/০৮/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২.৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  মোহাম্মদ আলী পালানোর চেষ্টাকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেখানো তথ্যমতে ব্যবহৃত খাটের নিচে থাকা ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,৮৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়। তথ্যমতে একই বাড়ির অন্য পাশের কক্ষে থাকা মোহাম্মদ আমিন কে আটক করে তার খাটের নিচে থাকা আরো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে মর্মে তথ্য প্রদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান টেকনাফ থানা পুলিশ। এই মাসে কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ও অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ