পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষের খাটের নিচে থাকা হলুদ প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মিতা কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে বীরেন কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিতা ও তার স্বামী বীরেন তাদের বসতবাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় মিতা কর্মকার ও পলাতক বীরেন কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামি বীরেন কর্মকারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন