ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ১

অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার হাসান ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

র‍্যাব জানায়, অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন বের করে দেন। পরবর্তীতে তার পুরো বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক এবং একটি ইলেকট্রিক ওয়েট মেশিনসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র‍্যাব সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে র‍্যাব জানায়, আসামি রনি আড়াইহাজার ও ডেমরাসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ ও সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ