ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সিরাজের মুদির দোকানের সামনে থেকে মো. সজীব (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই মো. শাহ আলম।

এরপর সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায়। বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মো. রুবেল হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর শেখ (৫০) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. সালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সিরাজের মুদির দোকানের সামনে থেকে মো. সজীব (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই মো. শাহ আলম।

এরপর সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায়। বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মো. রুবেল হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর শেখ (৫০) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. সালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ