ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেমরায় উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ওরফে ওস্তাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ডেটোনেটিং কর্ড ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত এই অভিযানে কোনো ধরনের হতাহত বা প্রপার্টির ক্ষয়ক্ষতি হয়নি।

সিটিটিসি কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডেমরায় উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ওরফে ওস্তাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ডেটোনেটিং কর্ড ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত এই অভিযানে কোনো ধরনের হতাহত বা প্রপার্টির ক্ষয়ক্ষতি হয়নি।

সিটিটিসি কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ