নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত জুলাই ২০২৬ মাসে হারিয়ে যাওয়া (মিসিং) ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। রোববার (১৬ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত প্রচেষ্টায় এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এমন জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল ফোন মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।”
জেলা পুলিশের এমন উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রযুক্তির সহায়তায় অপরাধ প্রতিরোধ ও জনগণের হারানো সম্পদ উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও বাড়ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন