জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের প্রযুক্তিগত সহায়তা ও নিরলস প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোবাইল ফোন ফিরে পাওয়া মালিকরা জেলা পুলিশের এমন জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনগণের সেবায় কাজ করে যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন