ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এএসআই নিরস্ত্র পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬

এএসআই নিরস্ত্র পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের আটটি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। নিয়োগ কার্যক্রমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এএসআই নিরস্ত্র পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের আটটি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। নিয়োগ কার্যক্রমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ