ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামে নদীতে পাট ধুতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিঠু খলিফা কুমার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মিঠু খলিফা কুমার ওই গ্রামের মৃত রখিবের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমার নদীতে পাট ধোয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নদীর ওপার থেকে সাঁতার কেটে এপারে আসার সময় নদীর মাঝখানে হঠাৎ পানিতে তলিয়ে যান মিঠু খলিফা। পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার একটি খালে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। পরে লাশটি মিঠু খলিফা কুমারের বলে শনাক্ত করা হয়।

স্থানীয় জব্বার মাস্টার বলেন, “শনিবার দুপুরে পাট ধোয়ার জন্য নদীর ওপার থেকে সাঁতার কেটে এপারে আসার সময় নদীর মাঝখানে তলিয়ে গিয়ে মিঠু খলিফা নিখোঁজ হন। নদীতে স্রোত থাকায় লাশটি ভেসে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার খালের ভেতরে গিয়ে পৌঁছায়। সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে উদ্ধার করেন।”

স্থানীয়রা জানান, পাট ধোয়ার জন্য নদীতে গিয়ে সাঁতার কাটার সময় নদীর মাঝখানে তলিয়ে যান মিঠু খলিফা। একদিন পর তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামে নদীতে পাট ধুতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিঠু খলিফা কুমার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মিঠু খলিফা কুমার ওই গ্রামের মৃত রখিবের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমার নদীতে পাট ধোয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নদীর ওপার থেকে সাঁতার কেটে এপারে আসার সময় নদীর মাঝখানে হঠাৎ পানিতে তলিয়ে যান মিঠু খলিফা। পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার একটি খালে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। পরে লাশটি মিঠু খলিফা কুমারের বলে শনাক্ত করা হয়।

স্থানীয় জব্বার মাস্টার বলেন, “শনিবার দুপুরে পাট ধোয়ার জন্য নদীর ওপার থেকে সাঁতার কেটে এপারে আসার সময় নদীর মাঝখানে তলিয়ে গিয়ে মিঠু খলিফা নিখোঁজ হন। নদীতে স্রোত থাকায় লাশটি ভেসে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার খালের ভেতরে গিয়ে পৌঁছায়। সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে উদ্ধার করেন।”

স্থানীয়রা জানান, পাট ধোয়ার জন্য নদীতে গিয়ে সাঁতার কাটার সময় নদীর মাঝখানে তলিয়ে যান মিঠু খলিফা। একদিন পর তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ