নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দুইজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলায় একজন এবং চুরি মামলায় একজন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের ফতুল্লার চিতাশাল এলাকার তাছের মিয়ার ছেলে মো. নাহিদ (২৩), সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মো. রিমন (২১), মিজমিজি পাইনাদী এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে বাদল মেম্বার (৬২) এবং মিজমিজি পাগলাবাড়ী এলাকার মো. হোসেনের ছেলে মো. আবির (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় ডাকাতি, চুরি ও মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন