নওগাঁয় মধ্যরাতে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ রাহুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৪ আগস্ট নওগাঁ পৌর এলাকার গোস্তহাটি মোড় কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধ মানি ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম রাহুল হোসেন, পিতা আব্দুর রাজ্জাক, সাং-আরজি নওগাঁ মধ্যপাড়া, থানা ও জেলা নওগাঁ বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, রাহুলের কাছে থাকা মোবাইল ফোন বিশ্লেষণ করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম basa8.com ও bgd33-এর তথ্য পাওয়া যায়। এছাড়া গত চার মাসে ওই দুই প্ল্যাটফর্মে মোট ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার নগদ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় রাহুল হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গ্রেপ্তারকৃত রাহুলের বিরুদ্ধে অনলাইন জুয়ার পাশাপাশি মাদক ব্যবসা, নারীদের ব্যবহার করে হানিট্র্যাপ এবং অবৈধ দেহব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এই অভিযানে কোনো তথ্য বা প্রমাণের কথা জানানো হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। ফলে শুধু গ্রেপ্তার নয়, অভিযুক্তদের পূর্বের অপরাধের রেকর্ড, অর্থনৈতিক লেনদেন এবং অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন