শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে সাময়িক এবং চারজনকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ কর্মকর্তার বেতন বন্ধের আদেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অন্যদিকে, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় মামলাগুলো নিষ্পত্তি করে গত ৪ আগস্ট এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।
এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের আদেশ দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এসব পৃথক আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন