নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে মঙ্গলবার রাতে মোহনগঞ্জ থানার নওহা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের সময় ওই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে চারজনকে দোষী সাব্যস্ত করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ থানার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), সুনামগঞ্জের ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০) এবং ধর্মপাশা থানার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৩৫)।
আদালত শমল মিয়াকে এক মাসের কারাদণ্ড দেন। জাহেদুল ইসলাম জুয়েল ও অনয় রায়কে ১৫ দিন করে এবং মো. ফারুক মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন