থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে গুলির ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। ননথাবুরি প্রদেশের উপগভর্নর অপিচাই আরামস্রি জানান, এ ঘটনায় সন্দেহভাজন এক সাবেক আইনপ্রণেতাকে আটক করেছে পুলিশ।
তবে কী কারণে সরকারি কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর মাত্র কয়েক দিন আগে একই প্রদেশে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার একটি স্কুলে এক শিক্ষার্থী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। পরে ওই শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে বলে জানা গেছে। এর আগে সে নিজের দাদা-দাদিকেও গুলি করে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনায় থাইল্যান্ডে আবারও বন্দুক সহিংসতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত প্রায় চার বছরের মধ্যে স্কুলে ওই হামলাটিকে দেশটির অন্যতম ভয়াবহ বন্দুক হামলা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন