রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। অন্যদিকে রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢালে পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রার এক যাত্রীর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাতও রয়েছেন। তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, মাহিন্দ্রাটি পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশালের দিকে আসছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাসটির সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ববি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উভয় পাশে যানবাহনের ধীরগতি তৈরি হয়। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন