ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৪
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা পাংচার হয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকার ম্যুরাল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা থানার গোলামনগর গ্রামের জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি ঝিনাইদহ থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে পেছনের একটি চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে চালক, রোগী ও স্বজনসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের ভেতরে আটকে পড়া রোগীসহ চারজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত ৪

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা পাংচার হয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকার ম্যুরাল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা থানার গোলামনগর গ্রামের জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি ঝিনাইদহ থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে পেছনের একটি চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে চালক, রোগী ও স্বজনসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের ভেতরে আটকে পড়া রোগীসহ চারজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ