নারায়ণগঞ্জ, ৭ আগস্ট: বিশুদ্ধ পানির সংকট নিরসন, নতুন পানির পাম্প স্থাপন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অব্যবস্থাপনার প্রতিবাদে বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন অবিচল রাজবাড়ী-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এইচ এম সেন রোড শ্রমকল্যাণ সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডে নাসিকের স্থাপিত পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অচল রয়েছে। প্রায় দুই দশক আগে স্থাপিত পাম্পটি একাধিকবার মেরামত করা হলেও তা স্থায়ীভাবে সচল করা সম্ভব হয়নি।
বক্তারা বলেন, পুরোনো ও জরাজীর্ণ পাইপলাইনের কারণে পর্যাপ্ত পানি সরবরাহ হচ্ছে না। অনেক সময় সরবরাহকৃত পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ৮০ শতাংশ বাসিন্দা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।
তাদের দাবি, ২০২৩ সাল থেকে নতুন পানির পাম্প স্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলনকারীরা বলেন, এ কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়; প্রায় ৫০ হাজার মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য।
সমাবেশ থেকে দ্রুত অচল পানির পাম্পটি সচল করা, নতুন একটি পানির পাম্প স্থাপন এবং পানি সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসার কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও আন্দোলনের সমন্বয়ক মো. ইউসুফ আতিক মানিক, সামছুল হাসান, মো. আশরাফউদ্দিন, হাসান, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু, আসাদ খন্দকার, সারোয়ার হোসেন, জাকির হোসেন, বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল, সুজন, মাসুদ, উজ্জ্বলসহ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন