ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

ছবি- প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ