সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় ক্ষেত্রেই ঘাতক যান দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ যানবাহন দুটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক আফতাব আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আফতাব আলীর বাড়ি উপজেলার দিয়ারপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের পর ‘ন্যাশনাল ট্রাভেলস’ নামের বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বগুড়া সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক পুরুষ ভিক্ষুককে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটিও পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহত ভিক্ষুকের বয়স আনুমানিক ৬০ থেকে ৬২ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন পৃথক দুই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক দুই যানবাহনকে শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন