ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম
ছবি: সংগৃহীত

১ দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ব্যাখ্যা চেয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে নুসরাত লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বাংলাদেশের বাস্তবতায় ১ দফা কর্মসূচির ঘোষক ছিলেন বিপ্লবী নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষক ছিলেন আসিফ মাহমুদ

ভিডিওটির তথ্য নিয়ে প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

একই পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ সমন্বয়কদের ভূমিকা নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

১ দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ব্যাখ্যা চেয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে নুসরাত লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বাংলাদেশের বাস্তবতায় ১ দফা কর্মসূচির ঘোষক ছিলেন বিপ্লবী নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষক ছিলেন আসিফ মাহমুদ

ভিডিওটির তথ্য নিয়ে প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

একই পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ সমন্বয়কদের ভূমিকা নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ