নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজুর ছেলে। আহতরা হলেন একই উপজেলার উধনপাড়া গ্রামের বাবু হোসেন (৪০) ও লোকমান হোসেন (৫০)। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কয়েকজন কৃষিশ্রমিক ব্যাটারিচালিত অটোভ্যানে করে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে সেটি বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে চিৎকার-আর্তনাদে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন