পর্যটন খাতকে আরও আকর্ষণীয় এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ করতে নতুন ভিসা সুবিধা চালু করেছে ওমান। নতুন বিধিমালার আওতায় যোগ্য বিদেশি নাগরিকরা এখন কোনো ধরনের ভিসা ফি ছাড়াই ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।
গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশের ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এ বিধিমালা কার্যকর হয়েছে। পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর জেনারেল লেফট্যান্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের আবাসন আইনের কার্যনির্বাহী বিধিমালায় সংশোধন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু দেশের যোগ্য নাগরিকরা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসার সুবিধা পাবেন। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদনকারীরা চাইলে নির্ধারিত নিয়ম অনুসরণ এবং প্রযোজ্য ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো পর্যটন ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন।
সংশোধিত বিধিমালার ধারা ১০ এবং এন্ট্রি ভিসার অফিসিয়াল শিডিউলের ধারা ২৯-এ নতুন এই ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। সেখানে এর ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
তবে এখনো কোন কোন দেশের নাগরিকরা এই বিনামূল্যের ভিসা সুবিধা পাবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং দেশটিতে ভ্রমণ আরও সহজ ও গতিশীল করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ওমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন