বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ ভ্যান বগুড়ার দিকে ফিরছিল। পথিমধ্যে কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি লুৎফর রহমান। বাকি তিনজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন