ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে শিশুটি বাড়ির পাশের টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি আখখেতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর সোমবার (২৭ জুলাই) ভুক্তভোগীর পরিবার রুহিয়া থানায় মামলা দায়ের করে।
মামলা গ্রহণের পর শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক মো. মাহবুব উল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে শিশুটি বাড়ির পাশের টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি আখখেতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর সোমবার (২৭ জুলাই) ভুক্তভোগীর পরিবার রুহিয়া থানায় মামলা দায়ের করে। মামলা গ্রহণের পর শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক মো. মাহবুব উল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এস.আর

আপনার মতামত লিখুন