ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি গুরুত্বপূর্ণ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ রদবদলের আদেশ জারি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, রমনা থানার বর্তমান ওসি মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপির এ পদায়ন ও বদলির মাধ্যমে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন