চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত একটি প্রাইভেট কার লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক এস. এম. শহিদুল্লাহ রনি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাউজান-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী উপজেলার ইছাপুর ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শহিদুল্লাহ রনি চট্টগ্রাম নগরী থেকে ব্যক্তিগত প্রাইভেট কারে করে নিজ বাড়ি রাউজানের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রথমে তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির গতি কমে গেলে হামলাকারীরা পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চালকের আসনে থাকা শহিদুল্লাহ রনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ঘটনার পর সাংবাদিক শহিদুল্লাহ রনি জানান, এর আগেও তার বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। সর্বশেষ এই হামলার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন পক্ষের বিরোধ বা গ্রুপিংয়ের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে হাটহাজারীতে চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের মতো একাধিক অপরাধমূলক ঘটনার পর একজন সাংবাদিককে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলিবর্ষণের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন