গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নাগরিক সুবিধা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক মো. শওকত হোসেন সরকার। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল পুলিশ ফাঁড়ি থেকে কোনাবাড়ী ফ্লাইওভার পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে জিসিসি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। বিশেষ করে অঞ্চল-৭-এর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও উন্নয়নকাজে সহযোগিতা এবং কাজের মান তদারকির আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সারা দেশে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এক বছরের মধ্যে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগ নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন