ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের নির্বিঘ্ন ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিতকরণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ডা. আব্দুস সালাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার এসআই আমানুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম এবং মুহিব অয়ন চৌধুরী।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন