ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এআই প্রযুক্তিতে ভুয়া কনটেন্ট ছড়ানোর প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপিকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের আলেম-ওলামার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা শাহাদত হোসেন, আহ্বায়ক তাবিউর রহমান বাবু, পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি আমির হাসান।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবসময় আলেম-ওলামাদের সম্মান করেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি, ভিডিও ও বিভিন্ন তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।

মানববন্ধন থেকে ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

শেষে উপস্থিত আলেম-ওলামারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে সচেতন থাকারও আহ্বান জানান তারা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এআই প্রযুক্তিতে ভুয়া কনটেন্ট ছড়ানোর প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ