ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন অংশীদারত্বে এগোচ্ছে পাকিস্তান-কুয়েত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

নতুন অংশীদারত্বে এগোচ্ছে পাকিস্তান-কুয়েত
ছবি: সংগৃহীত

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে একমত হয়েছে পাকিস্তান ও কুয়েত। বুধবার (২৯ জুলাই) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ।

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ। সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের বিদ্যমান সম্পর্কের অগ্রগতি মূল্যায়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম, কৃষি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খনিজ, প্রতিরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়িয়ে সহযোগিতাকে আরও কার্যকর ও কাঠামোবদ্ধ করার বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ। আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামগুলোতেও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ অভ্যর্থনার জন্য পাকিস্তান সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কোভিড-১৯ মহামারির সময় কুয়েতকে পাকিস্তানের দেওয়া সহায়তারও প্রশংসা করেন।

ইসহাক দার বলেন, কুয়েতের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থে সব ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও স্থান পায়। এ সময় শেখ জারাহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

এদিকে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের পাশাপাশি কুয়েতের সঙ্গে আরও বিস্তৃত প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করছে পাকিস্তান। যদিও এ আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে বিষয়টি জটিল হয়ে উঠতে পারে।

বর্তমানে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ ও যৌথ সামরিক মহড়াকেন্দ্রিক সীমিত প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তবে কুয়েত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের মতো আরও বিস্তৃত প্রতিরক্ষা অংশীদারত্বে আগ্রহী। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার দাবি, সম্ভাব্য চুক্তিতে সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে এমন বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতায় পাকিস্তান শেষ পর্যন্ত সম্মত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্ক কয়েক দশকের কৌশলগত অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশের ওপর হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে কুয়েতের এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন অংশীদারত্বে এগোচ্ছে পাকিস্তান-কুয়েত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ