ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘আপনি শিক্ষার্থী নন, অকর্মণ্য মানুষ’- সমালোচকের বিরুদ্ধে কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

‘আপনি শিক্ষার্থী নন, অকর্মণ্য মানুষ’- সমালোচকের বিরুদ্ধে কঙ্গনা
ছবি: সংগৃহীত

ভারতে নিট (NEET) পরীক্ষা ঘিরে শিক্ষার্থী আন্দোলন নিয়ে দেওয়া মন্তব্যের জেরে আবারও আলোচনায় বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীদের ভাষাকে ‘কুরুচিকর’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আখ্যা দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পর ফিরে এসে সমালোচকদের উদ্দেশে কড়া প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী-রাজনীতিক।

সমালোচনার জবাবে কঙ্গনা নিজের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক, চিত্রনাট্যকার এবং উদ্যোক্তা হিসেবে বহু বছর ধরে কাজ করে আসছেন। পাশাপাশি উল্লেখ করেন, মাত্র ২৮ বছর বয়সেই তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

৪০ বছর বয়সি এই লোকসভা সদস্য বলেন, গত দুই বছর ধরে রাজনীতিতে থাকলেও প্রায় দুই দশক ধরে তিনি জনপরিসরে কাজ করছেন। একজন নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলচ্চিত্র ও অন্যান্য পেশাগত কাজ সামলাতে গিয়ে তিনি বেশ চাপের মধ্যে ছিলেন। তার ভাষায়, "সবসময় চাহিদার মধ্যে থেকে একাধিক দায়িত্ব পালন করার অভিজ্ঞতা একজন সম্পূর্ণ বেকার মানুষ কখনোই বুঝতে পারবে না।"

কঙ্গনার এই মন্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রধান মুখপাত্র সৌরভ দাস। পেশায় অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার বক্তব্যের সমালোচনা করলে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়।

এর আগে সৌরভ দাস দাবি করেছিলেন, কঙ্গনাকে তার নিজের দলও খুব একটা গুরুত্ব দেয় না। নতুন প্রজন্মও তাকে গুরুত্বের সঙ্গে দেখে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের চাপ নিয়ে কঙ্গনার আগের এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটিই তার দায়িত্ববোধ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে।

এর জবাবে কঙ্গনা সৌরভ দাসকে উদ্দেশ করে বলেন, "আপনার সমস্যাগুলো ব্যক্তিগত। আপনি তো কোনো শিক্ষার্থী নন। আপনি একজন অকর্মণ্য মানুষ। আগে কোনো একটি দক্ষতা অর্জন করুন, তারপর কাজ শুরু করুন।"

এর আগে নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের আচরণেরও কঠোর সমালোচনা করেছিলেন কঙ্গনা। তিনি দাবি করেন, আন্দোলনে ব্যবহৃত অশালীন ভাষা ও ব্যক্তিগত আক্রমণ সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে তিনি বিক্ষোভের কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিল। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘আপনি শিক্ষার্থী নন, অকর্মণ্য মানুষ’- সমালোচকের বিরুদ্ধে কঙ্গনা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ