ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীরা পাকিস্তানের শত্রু: খাজা আসিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীরা পাকিস্তানের শত্রু: খাজা আসিফ
ছবি: সংগৃহীত

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (আজাদ কাশ্মীর) নির্বাচন বয়কট আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুই দিনে অন্তত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অসংখ্য আন্দোলনকারী ও সাধারণ মানুষ।

কাশ্মীরের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) থেকে নির্বাচন বর্জনের ডাক দেওয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। অভিযানে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতদের মধ্যে রয়েছেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির।

এদিকে সাধারণ মানুষের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। স্থানীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের তিনি পাকিস্তানের শত্রু হিসেবেই দেখেন।

খাজা আসিফ বলেন, "ভারত যেভাবে আমাদের প্রতিপক্ষ, আজাদ কাশ্মীরের এসব বিক্ষোভকারীদেরও আমি একইভাবে শত্রু হিসেবে বিবেচনা করি।"

তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, গত ৫ জুন নির্বাচনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। কয়েকটি ফুটেজে সড়কে আন্দোলনকারীদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীরা পাকিস্তানের শত্রু: খাজা আসিফ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ