বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৮ জুলাই ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৭ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণী রোড এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ আই হসপিটাল কে কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাকালী ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা ও একি অপরাধে বিকাশ স্টোর কে ৫ হজার টাকা এবং মেসার্স মীম এন্টারপ্রাইজ কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।। অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন