ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

বিশ্বনাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া, পাঠদান কার্যক্রম ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়েও খোঁজখবর নেন।

এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও বাড়াতে শিক্ষক ও সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার পরিবেশ পর্যালোচনা করে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া, পাঠদান কার্যক্রম ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়েও খোঁজখবর নেন।

এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও বাড়াতে শিক্ষক ও সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার পরিবেশ পর্যালোচনা করে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ