মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্য ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের জুলাই-২০২৬ মাসের অ্যাওয়ার্ড পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুজ্জামান তার হাতে অ্যাওয়ার্ড সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-২০২৬ মাসে চট্টগ্রাম রেঞ্জের আওতায় সর্বোচ্চ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি শেখ মোহাম্মদ আলীকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার পর ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই অর্জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের নিরলস পরিশ্রমের ফল। তিনি কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সমাজকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
ওসি শেখ মোহাম্মদ আলীর এ অর্জনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি মাদক ও অপরাধ দমনে একই নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন