শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে নওগাঁ সরকারি কলেজে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় প্রজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করে পুলিশ সুপার মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সড়ক নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইন মেনে চলার পাশাপাশি পরিবার ও সমাজকে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধমুক্ত রাখতে শিক্ষার্থীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার সেগুলোর বিস্তারিত উত্তর দেন। এ সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গঠনমূলক মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের শিক্ষক-প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাবের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং নিরাপদ, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন