ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আইভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আইভী
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে তিনি বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী।” একই সঙ্গে তিনি দাবি করেন, সারা জীবন হত্যা, নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, অথচ এখন তাকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন সেলিনা হায়াৎ আইভী। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আওলাদ হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেফতার করা হয় আইভীকে। পরে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন জামিনে মুক্তি পান তিনি। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন সাবেক এই সিটি মেয়র।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আইভী বলেন, “আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।”

বক্তব্য শেষ করে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন এবং যে গাড়িতে করে এসেছিলেন, সেটিতেই দেওভোগের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

এদিকে, সকাল থেকেই আদালত চত্বরে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘নির্দোষ হয়েও আমি অপরাধী’: আইভী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ