ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোপালগঞ্জে এসআই নোবেলের মৃত্যু: স্ত্রী ও শ্বশুরকে দেড় দিন পর ছেড়ে দিল পুলিশ

গোপালগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল ইসলাম নোবেলের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে দেড় দিন পর ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, মৃত এসআই নোবেলের পরিবারের সদস্য এবং তার স্ত্রী কানিজ ফাতেমার বাবার বাড়ির লোকজনের সম্মতিক্রমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির একটি পুকুর থেকে এসআই মাহমুদুল ইসলাম নোবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে তাদের ছেড়ে দেওয়া হলেও মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে এসআই নোবেলের মৃত্যু: স্ত্রী ও শ্বশুরকে দেড় দিন পর ছেড়ে দিল পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল ইসলাম নোবেলের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে দেড় দিন পর ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, মৃত এসআই নোবেলের পরিবারের সদস্য এবং তার স্ত্রী কানিজ ফাতেমার বাবার বাড়ির লোকজনের সম্মতিক্রমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির একটি পুকুর থেকে এসআই মাহমুদুল ইসলাম নোবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে তাদের ছেড়ে দেওয়া হলেও মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ