গোপালগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল ইসলাম নোবেলের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে দেড়দিন পর ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, নিহত এসআই নোবেলের পরিবারের সদস্য এবং স্ত্রী কানিজ ফাতেমার বাবার বাড়ির স্বজনদের সম্মতিক্রমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হতে পারে।
এর আগে, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির একটি পুকুর থেকে এসআই মাহমুদুল ইসলাম নোবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে আটক করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন